ইরানে বন্দুক হামলায় ৯ পাকিস্তানি নিহত

ইরানে বন্দুক হামলায় ৯ পাকিস্তানি নিহত

ইরানের দক্ষিণ–পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তবর্তী শহর সারাভানে অজ্ঞাতনামা বন্দুকধারীদের হামলায় ৯ পাকিস্তানি নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এ বন্দুক হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আজ সকালে সিস্তান–বেলুচিস্তান প্রদেশের সারাভান শহরের উপকণ্ঠে সিরকান এলাকায় এ বন্দুক হামলার ঘটনা ঘটে। হামলায় ৯ বিদেশি নাগরিক (পাকিস্তানি) নিহত হয়েছেন। কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বন্দুক হামলায় নিহত ৯ ব্যক্তি পাকিস্তানের নাগরিক। বিষয়টি নিশ্চিত করেছেন তেহরানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুদাস্‌সির টিপু।

Scroll to Top