বেলুচিস্তানে হামলার জবাবে এবার পাল্টা বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে এই হামলা চালিয়েছে দেশটি।
ইরানের দক্ষিণ-পূর্ব সীমান্ত অঞ্চলে পাকিস্তানের এ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিন নারী ও চার শিশুসহ ৭ জন নিহত হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এএফপি এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
খবরে বলা হয়েছে, পাকিস্তান ইরানের সীমান্তবর্তী একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের লক্ষ্য করে পাকিস্তান বৃহস্পতিবার হামলা চালিয়েছে বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। পাকিস্তানের ভূখণ্ডের অভ্যন্তরে ইসরায়েল-সংশ্লিষ্ট জঙ্গি ঘাঁটিতে ইরান আক্রমণ করার দুই দিন পরে পাকিস্তান এই হামলা চালাল।
এ হামলা পাকিস্তানের ইরানি সন্ত্রাসী গোষ্ঠী জিহাদি গোষ্ঠী জাইশ আল-আদল কে টার্গেট করে করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।
এর আগে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে দুই পাকিস্তানি শিশু নিহত ও একজন আহত হয়েছে। এর জের ধরে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে এবং তেহরান থেকে নিজেদের দূতকে প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান।



