জইশ আল-আদল ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী বেলুচ–এর সদস্যদের আরও স্বাধীনতা ও ভালো জীবনযাপনের বন্দোবস্ত করার দাবি জানায়। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের দক্ষিণাঞ্চলীয় সিস্তান–বেলুচিস্তান প্রদেশে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর সংঘটিত বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে তারা।
জুনদাল্লাহর মতাদর্শ অনুসরণ করায় এই গোষ্ঠী ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের প্রতি আনুগত্য প্রকাশ করে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জুনদাল্লাহ ও জইশ আল-আদল–দুই গোষ্ঠীকেই ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে সাব্যস্ত করেছে।




