মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শিগগিরই যুদ্ধ শেষ হবে। তবে যুদ্ধ থেকে অর্জন যথেষ্ট নয় মন্তব্য করে তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধকে একটি ‘ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বলেছে, যুদ্ধ কবে শেষ হবে তা ইরান নির্ধারণ করবে।






