ইয়ামালের পেনাল্টি মিস, বার্সেলোনার কষ্টের জয় – Sarabangla

ইয়ামালের পেনাল্টি মিস, বার্সেলোনার কষ্টের জয় – Sarabangla

শুরুতেই দুই গোল হজম, এরপর লামিন ইয়ামালের পেনাল্টি মিস—বার্সেলোনার জন্য ম্যাচটা কঠিন করে তুলেছিল ভিয়ারিয়াল। তবে বিরতির পর দুর্দান্ত প্রত্যাবর্তনে সব হিসাব পাল্টে দিয়েছে হান্সি ফ্লিকের দল। দ্বিতীয়ার্ধে তিন গোল করে ৩-২ ব্যবধানের জয় নিয়ে লা লিগার শীর্ষস্থান আরও মজবুত করেছে কাতালানরা।

রোববার (২২ নভেম্বর) স্পটিফাই ক্যাম্প ন্যুতে ম্যাচের পঞ্চম মিনিটে তাজন বুকানানের গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। দুই মিনিট পর আলবার্তো মোলেইরোর পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন তানি ওলুওয়াসেই। শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়ে চাপে পড়ে বার্সেলোনা।

১৯ মিনিটে পেনাল্টি আদায় করেন লামিন ইয়ামাল। কিন্তু স্পট কিক নিতে গিয়ে তাঁর শট লাগে পোস্টে। প্রথমার্ধে আর ব্যবধান কমাতে পারেনি স্বাগতিকেরা।

বিরতির পর অবশ্য পাল্টে যায় ম্যাচের চিত্র। ৫৭ মিনিটে পেদ্রির কর্নার থেকে হেডে গোল করে বার্সেলোনাকে ম্যাচে ফেরান জেরার্দ মার্তিন। চার মিনিট পর ইয়ামালের পাস থেকে সমতাসূচক গোল করেন ফের্মিন লোপেজ। আর ৬৭ মিনিটে এরিক গার্সিয়ার বাড়ানো বল নিজেদের জালে জড়িয়ে দেন ভিয়ারিয়াল ডিফেন্ডার পাউ নাভারো।

যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নাভারো। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ৩-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।

১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল ফ্লিকের দল। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। আগের দিন সেল্তা ভিগোর বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন রিয়ালের কিলিয়ান এমবাপেও।

Scroll to Top