ইমরান খানের সমর্থকেরা কীভাবে জবাব দেবে

ইমরান খানের সমর্থকেরা কীভাবে জবাব দেবে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার দেশটির দুর্নীতিবিরোধী একটি বিশেষ আদালত এ রায় দেন।

এই রায়ের আগের দিন মঙ্গলবার পৃথক মামলায় ইমরানকে ১০ বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আর গত আগস্টে আরেক মামলায় তিন বছর সাজা হয় পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরানের।

কোনো কোনো বিশ্লেষকের মতে, আসন্ন জাতীয় নির্বাচনের আগে ইমরানের বিরুদ্ধে এমন রায় আসবে, এটা তাঁর দলের কর্মী-সমর্থকদের কাছে প্রত্যাশিতই। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীদের বিরুদ্ধে এমন রায় হয়, তাঁরা পরে মুক্তিও পান। তবে ইমরানের কর্মী–সমর্থকেরা এই রায়ে মনোবল হারিয়ে ফেলেন নাকি ৮ ফেব্রুয়ারির নির্বাচনে ব্যালটের মাধ্যমে এর পাল্টা জবাব দেন, সেটাই প্রশ্ন।

Scroll to Top