ইফতারে স্বাদ ও স্বাস্থ্যের মেলবন্ধনে তৈরি করুন মজাদার চিকেন চপ – DesheBideshe

ইফতারে স্বাদ ও স্বাস্থ্যের মেলবন্ধনে তৈরি করুন মজাদার চিকেন চপ – DesheBideshe

ঢাকা, ৪ মার্চ – পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারের আয়োজনে রোজাদাররা মুখরোচক খাবার পছন্দ করেন। বিশেষ করে ভাজাপোড়া খাবার ইফতারের পাতে থাকা চাই-ই চাই। তবে বাইরের কেনা খাবার অনেক সময় অস্বাস্থ্যকর হতে পারে। তাই স্বাদ ও স্বাস্থ্যের কথা বিবেচনা করে ঘরেই তৈরি করা যেতে পারে সুস্বাদু চিকেন চপ। খুব সহজেই ঘরোয়া উপায়ে এই পদটি তৈরির প্রণালি জেনে নেওয়া যাক।

এটি তৈরির জন্য প্রয়োজন হবে ৫০০ গ্রাম মুরগির কিমা, দুটি মাঝারি আকারের সেদ্ধ আলু, ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি এবং ১ চা চামচ আদা-রসুন বাটা। এছাড়া স্বাদ বাড়াতে ২ টি কাঁচা মরিচ কুচি, ১ চা চামচ ধনে গুঁড়া, আধা চা চামচ গরম মসলা গুঁড়া ও আধা চা চামচ গোলমরিচ গুঁড়া ব্যবহার করতে হবে। বাইন্ডিং ও কোটিংয়ের জন্য লাগবে ১টি ডিম, পরিমাণমতো ব্রেডক্রাম্ব ও স্বাদমতো লবণ। ভাজার জন্য প্রয়োজন হবে সয়াবিন তেল। প্রস্তুত প্রণালির শুরুতে একটি পাত্রে মুরগির কিমা, চটকানো সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, কাঁচা মরিচ ও সব ধরনের গুঁড়া মসলা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

মিশ্রণটি মসৃণ হয়ে এলে হাতের তালুর সাহায্যে পছন্দমতো ছোট ছোট চপের আকৃতি দিতে হবে। এরপর অন্য একটি পাত্রে ডিম ফেটিয়ে নিতে হবে। তৈরি করা চপগুলো প্রথমে ডিমে চুবিয়ে এরপর ব্রেডক্রাম্বে গড়িয়ে নিতে হবে। এতে ভাজার পর বাইরের অংশটি বেশ মুচমুচে হয়। সবশেষে কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে চপগুলো সোনালি রঙ না হওয়া পর্যন্ত ভাজতে হবে। অতিরিক্ত আঁচে ভাজলে ওপরটা পুড়ে ভেতরটা কাঁচা থাকার আশঙ্কা থাকে। ভাজা শেষে সস বা সালাদের সঙ্গে পরিবেশন করা যায় এই মজাদার চিকেন চপ।

এস এম/ ৪ মার্চ ২০২৬



Scroll to Top