ইকুয়েডরের কাছে জার্মানির হার, টানা ১১ ম্যাচের জয়রথ থামল নাগেলসমান শিষ্যদের – DesheBideshe

ইকুয়েডরের কাছে জার্মানির হার, টানা ১১ ম্যাচের জয়রথ থামল নাগেলসমান শিষ্যদের – DesheBideshe

ইকুয়েডরের কাছে জার্মানির হার, টানা ১১ ম্যাচের জয়রথ থামল নাগেলসমান শিষ্যদের – DesheBideshe

বার্লিন, ২৬ জুন – বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বড় অঘটনের শিকার হয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের কাছে ২-১ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে জুলিয়ান নাগেলসমানের শিষ্যদের। এই পরাজয়ের মাধ্যমে জার্মানির টানা ১১ ম্যাচের অপরাজিত থাকার গৌরবময় যাত্রা শেষ হলো।

গত বছর ৮ সেপ্টেম্বর নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলের জয় দিয়ে শুরু হওয়া এই জয়রথ অবশেষে থমকে গেল।

ইকুয়েডরের বিপক্ষে হারের আগে জার্মানি লুক্সেমবার্গ ও স্লোভাকিয়ার মতো দলগুলোকে বড় ব্যবধানে হারিয়েছিল। এমনকি কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের বিশাল জয়ও ছিল এই সফল অভিযানের অংশ।

এর আগে দুইবার মুখোমুখি হলেও কখনো জার্মানিকে হারাতে পারেনি ইকুয়েডর। ২০০৬ সালে নিজেদের মাটিতে আয়োজিত বিশ্বকাপে জার্মানি ৩-০ গোলে জিতেছিল এবং ২০১৩ সালের প্রীতি ম্যাচে ৪-০ গোলে জয় পেয়েছিল তারা।

দুই দশক পর জার্মানিকে হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়ে ফুটবল বিশ্বে নতুন করে জানান দিল লাতিন এই দেশটি।

এনএন/ ২৬ জুন ২০২৬

Scroll to Top