ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পরাজিত করা অসম্ভব: ভ্লাদিমির পুতিন | চ্যানেল আই অনলাইন

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পরাজিত করা অসম্ভব: ভ্লাদিমির পুতিন | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমাদের বোঝা উচিত ইউক্রেনে রাশিয়াকে পরাজিত করা অসম্ভব। ইউক্রেনে মার্কিন, ইউরোপ এবং ন্যাটোর সহায়তা সত্ত্বেও রাশিয়া পরাজিত হবে না।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে মার্কিন উপস্থাপক টাকার কার্লসন এর এক প্রশ্নের জবাবে পুতিন এই কথা জানান।

BkashBkash

তিনি বলেন, এখন পর্যন্ত যুদ্ধক্ষেত্রে রাশিয়ার কৌশলগত পরাজয় ঘটানো নিয়ে হৈচৈ ও চিৎকার চলছে। কিন্তু এখন তারা দৃশ্যত বুঝতে পারছে যে, এটি অর্জন করা কঠিন।

পুতিন বলেন, পোল্যান্ড বা লাটভিয়াতে হামলা চালানোর কোন আগ্রহ নেই রাশিয়ার। সেখানে হামলা চালানোর কোন প্রশ্নই নেই।। তবে যদি পোল্যান্ড রাশিয়াকে আক্রমণ করে তাহলে রাশিয়া তার নিরাপত্তার স্বার্থে তা প্রতিরোধ করবে। পুতিন আরও বলেন, পোল্যান্ড, লাটভিয়া বা অন্য কোথাও আমাদের কোন আগ্রহ নেই। আমরা কেন তা করব?

Scroll to Top