ইউক্রেনে ২৮টি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা করেছে রাশিয়া | চ্যানেল আই অনলাইন

ইউক্রেনে ২৮টি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা করেছে রাশিয়া | চ্যানেল আই অনলাইন

রাশিয়া ইউক্রেনে ২৮টি আক্রমণকারী ড্রোন এবং তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা করেছে। রোববার ৭ জানুয়ারি ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার ২১টি ড্রোন ধ্বংস করেছে।

ইউক্রেনের বিমান বাহিনী তাদের টেলিগ্রাম জানিয়েছে, রাশিয়া প্রধানত ইউক্রেনের দক্ষিণ এবং পূর্ব অঞ্চলকে লক্ষ্য করে হামলা করেছে। তবে রাশিয়া যে তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তার কী হয়েছিল তা এখনও জানায়নি।

Bkash

ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহানাত জাতীয় টেলিভিশনকে বলেছেন, শত্রুরা আক্রমণের কেন্দ্র করে ইউক্রেনের সীমানার কাছাকাছি অঞ্চলগুলোতে হামলা করছে। খেরসন এবং ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে ড্রোন আক্রমণ করা হয়েছিল।

সামরিক ও বেসামরিক উভয় কর্তৃপক্ষের দ্বারা কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

Reneta JuneReneta June

ইউরি ইহানাত আরও বলেন, ড্রোনগুলো মূলত মোবাইল টিম দ্বারা ধ্বংস করা হয়েছিল। ইউক্রেনীয় বাহিনী সাম্প্রতিক দুটি বড় রাশিয়ান আক্রমণ প্রতিহত করতে কিছু ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তবে বিমান আক্রমণ প্রতিহত করার জন্য ইউক্রেনকে প্রয়োজনীয় সংখ্যক ক্ষেপণাস্ত্র সরবরাহ করার প্রক্রিয়া চলছে।

রাশিয়া ২০২৩ সালের শেষ দিন এবং ২০২৪ সালের প্রথম দিনগুলোতে আক্রমণে প্রায় ৩০০টি ক্ষেপণাস্ত্র এবং ২০০টিরও বেশি ড্রোন মোতায়েন করেছে।

 

Scroll to Top