ইউক্রেনকে ১ হাজার সেনার মরদেহ হস্তান্তর | চ্যানেল আই অনলাইন

ইউক্রেনকে ১ হাজার সেনার মরদেহ হস্তান্তর | চ্যানেল আই অনলাইন

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে আবারও মরদেহ বিনিময়ের ঘটনা ঘটেছে। ৪১ জন রুশ নাগরিকের মরদেহের বিনিময়ে ১ হাজার ইউক্রেনীয় সেনার মরদেহ ইউক্রেনের কাছে হস্তান্তর করেছে রাশিয়া।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনীয় সংবাদ সংস্থা আরবিসির বরাতে রাশিয়ার আইনপ্রণেতা শামসাইল সারালিয়েভে এ তথ্য নিশ্চিত করেছেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে এর আগেও উভয় পক্ষ একাধিকবার নিহত সেনাদের মরদেহ বিনিময় করেছে। যুদ্ধক্ষেত্রে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় এ ধরনের মানবিক উদ্যোগ আন্তর্জাতিক মহলে গুরুত্ব পাচ্ছে।

Scroll to Top