বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়ন এর নির্বাচন-বিশেষজ্ঞ প্রতিনিধিদলের সাথে একাধিক বৈঠক করেছে কেন্দ্রীয় এবং বিভাগীয় বিএনপির নেতারা।
বুধবার ২৭ ডিসেম্বর দুপুর ৩টা থেকে বিকেল ৪টা ১০ মিনিট পর্যন্ত ইইউ প্রতিনিধিদলের সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান’র নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ ছয় সদস্যের প্রতিনিধি দল ভার্চুয়াল বৈঠক করেন।
এর আগে দুপুর ১২টায় সিলেটের একটি স্থানীয় হোটেলে সিলেট বিভাগীয় বিএনপি প্রতিনিধিদলের সাথে বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য খন্দকার আব্দুল মোক্তাদির আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী।
এছাড়াও গত ১৯ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় নেতাদের সাথে ভার্চূয়াল বৈঠক করেন ইইউ প্রতিনিধিদল। সেখানে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ও চট্টগ্রাম উত্তর বিএনপি সভাপতি গোলাম আকবর খন্দকার, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ বিএনপি আহ্বায়ক আবু সুফিয়ান এবং সমন্বয়ক বিএনপি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।





