আসন্ন রমজানে বিশ্বের বিভিন্ন স্থানের রোজার সময়কাল | চ্যানেল আই অনলাইন

আসন্ন রমজানে বিশ্বের বিভিন্ন স্থানের রোজার সময়কাল | চ্যানেল আই অনলাইন

বিশ্বজুড়ে ২শ’ কোটিরও বেশি মুসলমান অধীর আগ্রহে অপেক্ষা করছেন পবিত্র রমজানের জন্য। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, আগামী ১৮ বা ১৯ শে ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অনেক দেশে পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশে ১৯শে ফেব্রুয়ারি প্রথম রোজার সম্ভাবনা নিয়ে সেহরি ও ইফতারের সময়সূচি ঘোষণা করেছে। এদিকে বিশ্বের বিভিন্ন স্থানের ভৌগোলিক অবস্থান ও অক্ষাংশের পার্থক্যের জন্য রোজার সময় কম-বেশি হয়ে থাকে। তবে এবার উত্তর গোলার্ধে শীতের শেষ ও বসন্তের শুরুতে রমজান হওয়ায় দিনের দৈর্ঘ্য থাকবে বেশ সহনীয়।

Scroll to Top