আশা ভোঁসলের প্রয়াণে শোকাহত প্রসেনজিৎ, স্মৃতিচারণায় জানালেন মায়ের কথা – DesheBideshe

আশা ভোঁসলের প্রয়াণে শোকাহত প্রসেনজিৎ, স্মৃতিচারণায় জানালেন মায়ের কথা – DesheBideshe


আশা ভোঁসলের প্রয়াণে শোকাহত প্রসেনজিৎ, স্মৃতিচারণায় জানালেন মায়ের কথা – DesheBideshe

কলকাতা, ১৩ এপ্রিল – কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে পশ্চিমবঙ্গের সংস্কৃতি অঙ্গনে। কোটি অনুরাগীর মতো এই প্রিয় শিল্পীর বিদায়ে কাঁদছেন খ্যাতিমান বাঙালি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শিল্পীর সঙ্গে নিজের দীর্ঘদিনের ব্যক্তিগত ও পেশাদারি সম্পর্কের কথা স্মরণ করে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

প্রসেনজিৎ অভিনীত ‘আপন পর’, ‘অমরসঙ্গী’ এবং ‘আশা ও ভালোবাসা’র মতো অসংখ্য জনপ্রিয় সিনেমায় কণ্ঠ দিয়েছিলেন আশা ভোঁসলে। শৈশব থেকেই এই গুণী শিল্পীর গানের সঙ্গে প্রসেনজিতের অনেক স্মৃতি জড়িয়ে আছে।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আশাজির সঙ্গে তার অসম্ভব ভালো সম্পর্ক ছিল। নিজের পরিচালিত ‘পুরুষোত্তম’ সিনেমায় আরডি বর্মণের সুরে আশা ভোঁসলে গান গাইতে এসেছিলেন, যা এই অভিনেতার কাছে ছিল স্বপ্নের মতো।

অভিনেতার মা নিজেও আশা ভোঁসলের একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন। সেই স্মৃতির কথা উল্লেখ করে প্রসেনজিৎ জানান, ভারতবর্ষের সংগীতজগতে এই শিল্পী একটি নতুন দিগন্তের উন্মোচন করেছিলেন। তার গায়কির নিজস্ব ধরন এবং বিভিন্ন ভাষায় রেখে যাওয়া গানের বিশাল সম্ভার আজীবন অম্লান হয়ে থাকবে।

রোববার মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি শিল্পী। সোমবার ১৩ এপ্রিল বিকেল ৪টায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্যের ব্যবস্থাপনা করা হয়েছে।

এনএন/ ১৩ এপ্রিল ২০২৬



Scroll to Top