আশা ও শঙ্কার দোলাচলে পাকিস্তানের সাধারণ নির্বাচন | চ্যানেল আই অনলাইন

আশা ও শঙ্কার দোলাচলে পাকিস্তানের সাধারণ নির্বাচন | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানের সাধারণ নির্বাচন। টানা তৃতীয়বারের মতো বেসামরিক সংসদে ভোট দিতে চলেছে দেশটির জনগণ। বহু আলোচনা, সমালচনা এবং নাটকীয়তায় জড়ানো এই নির্বাচনে সবকিছু ছাপিয়ে আলোচিত হচ্ছেন কয়েকজন রাজনৈতিক নেতা। পাকিস্তানের ইতিহাস ঘাঁটলে দেখা যায় এই দেশের প্রতিটি নির্বাচনেই মূল ভূমিকা পালন করে আসছে সেনাবাহিনী। দেশটির ইতিহাসে কোন নির্বাচনই বিতর্ক ছাড়া হয়নি। এবারের নির্বাচনও তার ব্যতিক্রম নয়। সময়টা পাকিস্তানের জন্য একদমই নজিরবিহীন। রাগ, হতাশা, আশা, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অচলাবস্থা, বিতর্ক সবকিছুই যেন জড়িয়ে আছে এই নির্বাচনের সাথে।

Scroll to Top