ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার অনেক আগেই জানিয়েছেন, নেইমারের পুরোপুরি সেরে উঠতে প্রায় ৯ মাস লাগবে। সে হিসেবে এ বছরের জুলাইয়ের আগে তাঁর মাঠে ফেরার সম্ভাবনা নেই। এদিকে প্রো লিগসহ সৌদির সব ঘরোয়া টুর্নামেন্ট শেষ হবে মে মাসে।
কোনো কারণে নেইমার যদি মে মাসের মধ্যে সেরে ওঠেন, তবু আল হিলালের হয়ে সৌদির ঘরোয়া প্রতিযোগিতাগুলোয় খেলতে পারবেন না। কারণ, এই মুহূর্তে তিনি ক্লাবটির অনিবন্ধিত খেলোয়াড়। তবে এএফসি চ্যাম্পিয়নস লিগসহ অন্য আন্তর্জাতিক ক্লাব ফুটবলে খেলতে পারবেন।





