আলজেরিয়াকে বিদায় করে বিশ্বকাপের পরবর্তী পর্বে সুইজারল্যান্ড – DesheBideshe

আলজেরিয়াকে বিদায় করে বিশ্বকাপের পরবর্তী পর্বে সুইজারল্যান্ড – DesheBideshe


আলজেরিয়াকে বিদায় করে বিশ্বকাপের পরবর্তী পর্বে সুইজারল্যান্ড – DesheBideshe

বার্ন, ৩ জুলাই – বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল আলজেরিয়া। তবে তাদের সেই স্বপ্ন ধূলিসাৎ করে ২-০ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে সুইজারল্যান্ড। এই জয়ের মাধ্যমে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের পরবর্তী ধাপে খেলার যোগ্যতা অর্জন করল সুইসরা।

অন্যদিকে আলজেরিয়ার নকআউট পর্ব পেরোনোর দীর্ঘ প্রতীক্ষা আরও বাড়ল। শুক্রবার সকাল ৯টায় শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধ থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সুইজারল্যান্ড। খেলার মাত্র ১০ মিনিটে এগিয়ে যায় দলটি। মাঝমাঠ থেকে জোহান মানজাম্বির দারুণ পাসে বল পেয়ে লক্ষ্যভেদ করেন ব্রিল এমবোলো।

গোল হজম করার পর রিয়াদ মাহরেজ ও হোসেম আওয়াররা বেশ কিছু আক্রমণ চালালেও সুইস গোলরক্ষক গ্রেগর কোবেলের দক্ষতায় সমতায় ফেরা সম্ভব হয়নি। ফলে ১-০ ব্যবধানে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের ধাক্কা খায় আলজেরিয়া।

খেলা শুরুর মাত্র ৪৮ সেকেন্ডের মাথায় রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ড্যান এনডোয়ে। পিছিয়ে পড়া আলজেরিয়া ম্যাচে ফিরতে আমিন গুইরি ও আনিস হাজ মুসাদের বদলি হিসেবে নামালেও কাজের কাজ কিছুই হয়নি।

রিয়াদ মাহরেজের শট রক্ষণে বাধা পেলে তাদের বিদায় ঘণ্টা বেজে যায়। সুইজারল্যান্ড আরও গোল পাওয়ার সুযোগ পেলেও ফাবিয়ান রিডার সহজ সুযোগ নষ্ট করায় ব্যবধান আর বাড়েনি।

এস এম/ ৩ জুলাই ২০২৬



Scroll to Top