আর্সেনালকে হারাল পোর্তো, বার্সেলোনার জয় আটকাল নাপোলি

আর্সেনালকে হারাল পোর্তো, বার্সেলোনার জয় আটকাল নাপোলি

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে শুরুটা ভালোই ছিল বার্সেলোনার। চতুথ মিনিটে ইলকায় গুনদোয়ানের কাছ থেকে পাওয়া বলে গোলমুখে প্রথম শটটি নেন লামিনে ইয়ামাল। যদিও লক্ষ্যে রাখতে পারেননি।

১৬ বছর ২২৩ দিন বয়সী ইয়ামাল আজ মাঠে নেমেই একটি রেকর্ড গড়েছেন। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে নকআউটে খেলা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় এখন বার্সার এই কিশোর।

ইয়ামাল গোলের সম্ভাবনা তৈরি করেন নবম মিনিটেও। সেটিও কাজে লাগেনি। সব মিলিয়ে প্রথম ২৫ মিনিটের মধ্যে নাপোলির বিপক্ষে ছয়টি শট নেয় বার্সেলোনা। কোনোটাই অবশ্য কাজে লাগেনি।

Scroll to Top