আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে সেই বিতর্কিত রেফারি ড্রিউ ফিশার – DesheBideshe

আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে সেই বিতর্কিত রেফারি ড্রিউ ফিশার – DesheBideshe


আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে সেই বিতর্কিত রেফারি ড্রিউ ফিশার – DesheBideshe

মায়ামি, ২ জুলাই – আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার শেষ ৩২ এর গুরুত্বপূর্ণ ম্যাচের রেফারি হিসেবে কানাডিয়ান ড্রিউ ফিশারকে চূড়ান্ত করেছে ফিফা। ম্যাচটি বাংলাদেশ সময় আগামী শনিবার ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে এই ম্যাচ পরিচালনার আগে ফিশারকে কেন্দ্র করে একটি পুরনো বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে। ক্যালগারিতে জন্ম নেওয়া ফিশার উত্তর আমেরিকান ফুটবলে বেশ পরিচিত মুখ। মেজর লিগ সকারে নিয়মিত ম্যাচ পরিচালনার অভিজ্ঞতাসম্পন্ন এই রেফারি ২০১৫ সাল থেকে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করছেন। ফুটবল তারকা লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির প্রথম লিগ শিরোপা জয়ের ম্যাচেও তিনি রেফারির দায়িত্ব পালন করেছিলেন।

তবে ফিশারের ক্যারিয়ারে বড় ধরনের বিতর্কের জন্ম হয় ২০২৩ সালে। মেক্সিকো ও হন্ডুরাসের মধ্যে কনকাকাফ নেশনস লিগের একটি ম্যাচে তিনি ভিএআর বুথে থাকাকালীন মেক্সিকোর প্রতি পক্ষপাতিত্ব করেছিলেন বলে অভিযোগ রয়েছে। সেই ম্যাচে তিনি মাঠের রেফারিকে অতিরিক্ত সময় হিসেবে প্রায় ১১ মিনিট যোগ করতে বলেন। অতিরিক্ত সময়ের শেষ দিকে মেক্সিকো গোল করে সমতা ফেরায় এবং শেষ পর্যন্ত পেনাল্টিতে জয়ী হয়।

আর্জেন্টিনা জাতীয় দলের ম্যাচেও ফিশারের দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। ২০২৪ কোপা আমেরিকা শুরুর আগে ইকুয়েডরের বিপক্ষে এক প্রীতি ম্যাচে তিনি রেফারি ছিলেন। সেই ম্যাচে লিওনেল স্কালোনির দল ১-০ ব্যবধানে জয় পেয়েছিল।

বর্তমান বিশ্বকাপে ইরাক বনাম ফ্রান্স এবং ক্রোয়েশিয়া বনাম ঘানা ম্যাচেও তিনি রেফারির দায়িত্ব পালন করেছেন। ক্লাব ফুটবলে গত বছর প্যারিস সেন্ট জার্মেইর ম্যাচেও তিনি মাঠে উপস্থিত ছিলেন।

এনএন/ ২ জুলাই ২০২৬



Scroll to Top