আর্জেন্টিনা–ইংল্যান্ড ম্যাচের তুলনায় ফ্রান্স–স্পেন সেমিফাইনালের টিকিটের দাম কমই। ডালাসে হতে যাওয়া প্রথম সেমিফাইনালের সর্বনিম্ন টিকিটের দাম ফিফার ওয়েবসাইটে ছিল ১ হাজার ৩০০ ডলার। তবে স্টাবহাব বা সমর্থকদের মধ্যকার ব্যক্তিগত লেনদেনে এটি আরও কিছুটা কমে পাওয়া গেছে, এখানে ফিফার ৩০ শতাংশ বাড়তি কমিশন গুনতে হচ্ছে না।
বিশ্বকাপে টিকিটের কালোবাজারি নতুন কিছু নয়, তবে এবারই প্রথম এটিকে ‘বৈধ পুনর্বিক্রয়’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ফিফা। যুক্তরাষ্ট্রের আইনি কাঠামোর সুযোগ নিয়ে এনবিএর মতো স্থানীয় লিগগুলোর মডেল অনুকরণ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এতে ফিফার আয় বেড়েছে বহুগুণ। টুর্নামেন্ট শুরুর আগেই এই খাত থেকে তিন বিলিয়ন ডলার লাভের অনুমান করা হয়েছিল, যা কাতার ২০২২ বিশ্বকাপের চেয়ে তিন গুণের বেশি!




