আর্জেন্টিনাকে কাঁদিয়ে শিরোপা জিতল স্পেন

আর্জেন্টিনাকে কাঁদিয়ে শিরোপা জিতল স্পেন

নির্ধারিত সময়ে হয়নি কোন গোল। অবশেষে ১০৬ মিনিটের মাথায় ফেরান তোরেসের একমাত্র গোল আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জিলত স্পেন।

ইতিহাস গড়তে পারল না আর্জেন্টিনা। টানা দুই বিশ্বকাপ জেতা হলো না তাদের। অতিরিক্ত সময়ে বদলী ফরোয়ার্ড ফেরান তোরেসের গোল ১৬ বছর পর স্পেনকে বসালো বিশ্বসেরার আসনে। শূণ্য দৃষ্টিতে স্পেনের শিরোপা জয়ের সাক্ষী হতে হল সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসিকে। টানা ১৩ ম্যাচ জয়ের পর ফাইনাল মঞ্চে এসেই থামতে হল তার দলকে। বুকের বাঁ পাশে আঁকা হলো না চতুর্থ তারকা।

যে স্পেনেই ফুটবলের ফুল ফুটিয়ে জগৎজয় করেছিলেন, সেই স্পেনের কাছেই মেসিকে হারাতে হল শ্রেষ্ঠত্বের মুকুট। যে লা মাসিয়ায় বেড়ে ওঠা, ফুটবলকে নিজের করে নেওয়া, সেই লা মাসিয়ারই একজনে শেষ হলো টানা বিশ্বজয়ের স্বপ্ন।

এ জয়টা স্পেনের প্রাপ্যই ছিল। পুরো ম্যাচেই প্রাধান্য ছিল তাদের। শেষ মঞ্চে এসেই যেন খেই হারিয়ে ফেলে আর্জেন্টিনা। নিজেদের খোলসবন্দী করে রাখে শুরু থেকেই। আগের ম্যাচগুলোর মতো শেষ দিকে জ্বলে ওঠা হয়নি আজ। শেষ দিকে এসে এনসো ফের্নান্দেস লালকার্ড দেখে ফিরলে আর ঘুঁড়ে দাঁড়ানোর সামর্থ্যই ছিল না তাদের। এ ম্যাচে লিওনেল স্কালোনির পরিবর্তনগুলো নিয়েও প্রশ্ন উঠতেই পারে। তিন গোল করা লাউতারো মার্তিনেসকে মাঠেই নামাননি তিনি। রক্ষণের মূল দুই অস্ত্র রোমেরো ও লিসান্দ্রোর আগেভাগেই মাঠ ছাড়তে হয় চোটের কারণে। বদলী যারা নেমেছেন তারাও ব্যর্থ।

একার লড়াই চালিয়েছিলেন এমিলিয়ানো মার্তিনেস। আর্জেন্টিনার গোলমূখী ৯ শটের মধ্যে আটটি রুখে দিয়েছিলেন এই গোলরক্ষক। তবে দুই বদলী ফরোয়ার্ডের প্রচেষ্টায় শেষ পর্যন্ত এমির গড়া প্রাচীন ভেঙে স্পেন পৌঁছেছে জয়ের মঞ্চে। ১০৭ মিনিটে নিকো উইলিয়ামসের কাটব্যাকে ফেরান তোরেসের জোড়ালো শট পোস্টে জড়ানোর পর, অবশ্য আর্জেন্টিনা জোড় চেষ্টা করেছে ম্যাচে ফেরার। তবে বদলী সিমিওনে ভালো জায়গায় বল পেয়েও বল পোস্টে রাখতে পারেননি।

শেষ হলো এক স্বপ্ন যাত্রার। বিশ্বকাপের মহামঞ্চেই থামলো লা এস্কালোনেতা গাড়ি। বাজে দিনটা এসে উপস্থিত হলো ফাইনালেই। এ ম্যাচটা এক পাশে রাখলে এই আর্জেন্টিনাকে নিয়ে গর্ব করার মতো আছে অনেক কিছুই। চল্লিশে পা রাখা মেসি গাড়িতে চড়ে ছুটতে ছুটতে ফাইনালে পৌঁছে যাওয়া বা কম কীসে। তাই হারের পরও মেসির চোখ জলে ভাসেনি। হতাশ হয়েছেন। তবে সব হারানোর বেদনা পেয়ে বসেনি।

চার বছর আগে কাতারের লুসাইলে পরম প্রার্থীত সোনালী শিরোপা হাতে তুলে নিয়েছিলেন। তা হাতছাড়া হলো নিউ জার্সিতে। তারপরও মেসির সেরাত্ব নিয়ে প্রশ্ন তোলার সুযোগ কোথায়। এই বিশ্বকাপটাও যে নিজের মতোই রাঙাতে চেয়েছিলেন তিনি। শেষ মঞ্চে হয়তো সবকিছু নিজের মতো হলো না। তবে যে লা মাসিয়ায় বেড়ে ওঠা, সেই লা মাসিয়ার নবপ্রজন্মের কাছে এ হারেও হয়তো গর্বিত হবেন জাদুকর।

Scroll to Top