২০২৩ সালের আয়কর আইনের বিধানবলে ওই বিধিমালাটি করা হয় বলে জানিয়েছেন আইনজীবী পলাশ চন্দ্র রায়। তিনি প্রথম আলোকে বলেন, আইনে আয়কর রিটার্ন প্রস্তুতকারী নামে কিছু নেই। অথচ গত বছরের ২৬ জুন জারি করা ওই বিধিমালায় ‘আয়কর রিটার্ন প্রস্তুতকারী’ উল্লেখ রয়েছে, যা আইনসম্মত নয়। এমনকি আয়কর প্রস্তুতকারীদের প্রণোদনা দেওয়ার কথাও আইনে নেই—মূলত এমন যুক্তিতে রিটটি করা হয়। হাইকোর্ট ওই বিজ্ঞপ্তির কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন। অর্থাৎ আয়কর রিটার্ন প্রস্তুকারীদের তালিকা নিবন্ধনের প্রক্রিয়া স্থগিত হয়ে গেল। ফলে আইনজীবীসহ যে কেউই আগের মতো আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।
আয়কর রিটার্ন প্রস্তুতকারী হিসেবে আবেদন আহ্বান করে দেওয়া বিজ্ঞপ্তি স্থগিত


