ডিআরএসের অন্যতম বল ট্র্যাকিংয়ের প্রযুক্তি সরবরাহকারী হক-আইয়ের কাছ থেকে উত্তরও পেয়েছেন স্টোকসরা। কী, সেটি তিনি জানিয়েছেন এভাবে, ‘বলা হয়েছে, সংখ্যা, তা যা-ই হোক না কেন, বলা হয়েছে এটি স্টাম্পে লাগত কিন্তু প্রজেকশনটা (অনুমানকৃত গতিপথ) ভুল ছিল। আমি জানি না এর অর্থ কী। কিছু একটা ভুল হয়েছে।’
এরপর স্টোকস বলেন, ‘এমন নয় যে এখানে যা (ফল) ঘটেছে, আমি তাতে এর দায় দিচ্ছি, যেমন গত সপ্তাহেও দিইনি। শুধু (বলছি)…হচ্ছেটা কী?’




