আমি মুসলিমদের পাহারাদার: মমতা বন্দ্যোপাধ্যায় | চ্যানেল আই অনলাইন

আমি মুসলিমদের পাহারাদার: মমতা বন্দ্যোপাধ্যায় | চ্যানেল আই অনলাইন

নিজেকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুসলিমদের পাহারাদার বলে ঘোষণা করলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুসলিম জনতার উদ্দেশে তিনি বলেন, মনে রাখবেন, আমরা যতদিন আছি, আপনাদের ওপরে কেউ কোন ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম আছি ও থাকব।

গতকাল ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় দলীয় সভায় রাম মন্দিরের উদ্বোধন নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমি মুসলিমদের পাহারাদার ছিলাম, আছি ও থাকব। মূলত রাজ্যের মুসলিমদের তিনি বোঝান, ভারতের আসসন্ন নির্বাচনে ক্ষমতাসীন দল বিজেপির আসন বাড়লে আপনাদের ওপর অত্যাচার বাড়বে।

Bkash

মমতার এমন মন্তব্যকে কটাক্ষ করে বিজেপি নেতা শংকর ঘোষ বলেন, মমতার রাজত্বে মুসলিমদের কী অবস্থা তা সবাই দেখতে পাচ্ছে। রাজ্যে ১০ জন তৃণমূল কর্মী খুন হলে ৮ জনই মুসলিম। আর অধিকাংশ জায়গায় মুসলিমদের নামই খুনের ঘটনায় জড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের সঙ্গে মুসলিমদের লড়িয়ে নিজের রাজনৈতিক ফয়দা তোলার চেষ্টা করছেন।

ওইদিন পশ্চিমবঙ্গের মুসলিমদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, সব ধর্মকে আমরা ভালোবাসি। কিন্তু মনে রাখবেন, বাংলাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে রাখতে হবে। আর আমরা যদি আসন কম পাই তাহলে কিন্তু বিজেপির অত্যাচার আরও বাড়বে।

Reneta JuneReneta June
Scroll to Top