আমি জাতির পিতার কন্যা, কারও কাছে মাথা নত করব না – DesheBideshe

আমি জাতির পিতার কন্যা, কারও কাছে মাথা নত করব না – DesheBideshe

ফরিদপুর, ০২ জানুয়ারি – মঙ্গলবার বিকেলে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে মঙ্গলবার বিকেল ৩টা ২০ মিনিটে তিনি মঞ্চে আসন গ্রহণ করেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, দেশের মানুষের উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন অব্যাহত থাকবে।

এর আগে দুপুর ১টার দিকে কোরআন তেলাওয়াত, গিতা ও বাইবেল পাঠের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়া হয়।

নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে আজ সকাল থেকেই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আসেন।

ফরিদপুরের বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী দলের প্রার্থী, তাদের নেতাকর্মীরা মিছিল করে এই সমাবেশে যোগ দিয়েছেন। সবুজ, খয়েরি, হলুদ, সাদাসহ বিভিন্ন রঙের টি-শার্ট, টুপি পরে মিছিল নিয়ে আসেন দলের নেতাকর্মীরা।

সমাবেশ পরিচালনা করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শা মো. ইশতিয়াক আরিফ।

সূত্র: সমকাল
আইএ/ ০২ জানুয়ারি ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::আমি জাতির পিতার কন্যা, কারও কাছে মাথা নত করব না first appeared on DesheBideshe.

Scroll to Top