আব্দুস সালাম পরিকল্পনামন্ত্রী হওয়ায় উচ্ছ্বসিত নান্দাইলবাসী

আব্দুস সালাম পরিকল্পনামন্ত্রী হওয়ায় উচ্ছ্বসিত নান্দাইলবাসী

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালামকে পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এ খবরে মিষ্টি বিতরণ, আতশবাজি ও আনন্দ মিছিল করেছে নান্দাইল আওয়ামী লীগের নেতাকর্মীরা।

নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বলেন, আমাদের নেতাকে মন্ত্রিত্ব দেওয়ায় উপজেলার সর্বস্তরের জনগণের মধ্যে আনন্দের বন্যা বইছে। নান্দাইলবাসীর দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়েছে।

উপজেলার দেওয়ানগঞ্জ বাজারের ব্যবসায়ী মানিক আহমদ বলেন, আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। আমাদের উপজেলার বিভিন্ন সমস্যাগুলো দ্রুত নিরসন এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।

প্রবীণ শিক্ষক আলী আফজল খান বলেন, আব্দুস সালাম মন্ত্রী হয়েছে এ কথা শুনার পর অনেক আনন্দ লাগছে। নান্দাইলবাসী যোগ্যনেতা নির্বাচিত করার ফলস্বরূপ প্রধানমন্ত্রী এ উপহারে আমরা নান্দাইলবাসী খুশী।

আব্দুস সালাম ১৯৪২ সালের ২৮ ফেব্রুয়ারি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কুমারুলির রসুলপুরে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর জেনারেল আবদুস সালাম (আরসিডিএস, পিএসসি) ময়মনসিংহ জেলার রাজনীতিবিদ এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ১৯৯৬, ২০০৮ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে অংশ নিয়ে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, যোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন। এছাড়া ও তিনি ব্রাজিলে রাষ্ট্রদুত ছিলেন।

Scroll to Top