আবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘১৯৭১ সেই সব দিন’

আবার প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘১৯৭১ সেই সব দিন’

সাংস্কৃতিক আন্দোলন ও ১৯৭১ সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়েই ‘১৯৭১ সেই সব দিন’–এর গল্প। সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন হৃদি হক। এ ছাড়া তারকাবহুল এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ।

Scroll to Top