আবারও মা হতে চলেছেন চিত্রনায়িকা বুবলী, শুটিং থেকে বিরতির গুঞ্জন – DesheBideshe

আবারও মা হতে চলেছেন চিত্রনায়িকা বুবলী, শুটিং থেকে বিরতির গুঞ্জন – DesheBideshe

যুক্তরাষ্ট্র, ৫ ফেব্রুয়ারি – ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী আবারও মাতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন বলে চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন চাউর হয়েছে। বিভিন্ন বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে, তিনি বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। চিত্রনায়ক শাকিব খানের পরামর্শ মেনেই তিনি সন্তান জন্মদানের প্রস্তুতি নিচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। শারীরিক কিছু ঝুঁকির কারণে চিকিৎসকের পরামর্শে তিনি আপাতত শুটিং থেকে নিজেকে দূরে রেখেছেন।

জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং শুরু করলেও মাত্র চার দিন কাজ করার পর তিনি আর শিডিউল দিতে পারেননি। সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার জানিয়েছেন, বুবলীকে ছাড়াই এখন সিনেমার বাকি অংশের কাজ শেষ করার পরিকল্পনা করা হচ্ছে। কারণ হিসেবে জানা গেছে, বুবলী আগামী দেড় বছরের আগে শুটিং সেটে ফিরতে পারবেন না।

শোনা যাচ্ছে, প্রথম সন্তানের মতো এবারও সন্তান জন্মদানের জন্য তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন। উল্লেখ্য, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড জুইশ মেডিকেল হাসপাতালে বুবলীর প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়েছিল। বর্তমানে বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে এবং সর্বশেষ তাকে ‘জংলি’ সিনেমায় দেখা গিয়েছিল।

এস এম/ ৫ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top