আফগানিস্তানে প্রবল তুষারপাতে ১৫ জনের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

আফগানিস্তানে প্রবল তুষারপাতে ১৫ জনের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

প্রাকৃতিক দুর্যোগ যেন চিরসঙ্গী আফগানিস্তানের। কখনও ভূমিকম্প তো কখনও তুষারপাত। এবার তুষারবৃষ্টিতে দেশটিতে গত কয়েক দিনে ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩০ জন।  মারা গেছে আরো ১০ হাজার গবাদি পশু।

শনিবার ২ মার্চ হিন্দুস্তান টাইমস’র প্রতিবেদনে বলা হয়, বিগত ৩ দিন ধরে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে চলছে প্রবল তুষারপাত। এতে ঢেকে গেছে রাস্তা-ঘাট ও বাড়ির ছাদ।

ভারী তুষারপাতের কারণে বালখ এবং ফরিয়াব প্রদেশে গবাদি পশুর মৃত্যু হচ্ছে । পাশাপাশি খাদ্যের অভাবে এই দু’প্রদেশে অন্তত ১০ হাজার গবাদি পশু প্রাণ হারিয়েছে। এতে সেখানকার সাধারণ মানুষ হতাশায় পড়েছেন। এই গবাদি পশুর ওপর নির্ভর করেই তারা জীবিকা নির্বাহ করেন।

প্রবল তুষারপাতের জেরে এ দুই প্রদেশের অনেক রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে । যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় খাদ্যসহ অন্যান্য নিত্য সামগ্রী সেখানে পৌঁছাতে পারছে না । এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ আফগানদের। অনেক জায়গায় ভারী তুষারপাতের কারণে বাড়ির দরজা পর্যন্ত আটকে যাচ্ছে। নিজেরাই কোদাল নিয়ে বরফ সরানোর কাজে নেমেছেন অনেকে।

Reneta April 2023

Scroll to Top