আন্তর্জাতিক ‘ক্যান্ডি’ ব্র্যান্ডের এসি নিয়ে এল ট্রান্সকম ডিজিটাল

আন্তর্জাতিক ‘ক্যান্ডি’ ব্র্যান্ডের এসি নিয়ে এল ট্রান্সকম ডিজিটাল

অন্যদিকে কমফোর্টকুল সিরিজে রয়েছে অটোমেটিক ক্লিনিং প্রযুক্তি, যা এসি পরিষ্কার করার বাড়তি ঝামেলা এড়াতে সাহায্য করবে। এ সিরিজে রয়েছে ১৫ ডিবি শব্দের মাত্রা, যা শান্ত পরিবেশ নিশ্চিত করবে। পাশাপাশি ইকো-মোডে ২০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ খরচের মাত্রা কমিয়ে দিতে পারে ক্যান্ডি এসি।

ট্রান্সকম ডিজিটালের হেড অব বিজনেস রিতেশ রঞ্জন বলেন, ‘হায়ার বাংলাদেশ লিমিটেডের সঙ্গে যৌথভাবে ক্যান্ডি এয়ার কন্ডিশনার নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত।’ অত্যাধুনিক এসি–সেবা প্রদানের ক্ষেত্রে এই অংশীদারত্বকে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পারফর্মকুল ও কমফোর্টকুল সিরিজের অত্যাধুনিক এসি গ্রাহককে নতুন অভিজ্ঞতা দিতে উদ্ভাবনে জোর দিয়েছে।

Scroll to Top