আনচেলত্তির নতুন পরিকল্পনায় ৩০ পেরোনো খেলোয়াড়দের দলে জায়গা হবে না – DesheBideshe

আনচেলত্তির নতুন পরিকল্পনায় ৩০ পেরোনো খেলোয়াড়দের দলে জায়গা হবে না – DesheBideshe


আনচেলত্তির নতুন পরিকল্পনায় ৩০ পেরোনো খেলোয়াড়দের দলে জায়গা হবে না – DesheBideshe

ব্রাসিলিয়া, ৩১ জুলাই – ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর ব্রাজিল জাতীয় ফুটবল দলের ভবিষ্যৎ নিয়ে নতুন পরিকল্পনা শুরু করেছেন কোচ কার্লো আনচেলত্তি। হেক্সা জয়ের স্বপ্ন ভঙ্গ হলেও পরবর্তী লক্ষ্য অর্জনে বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন তিনি।

সম্প্রতি ব্রাজিলীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি জানিয়েছেন যে, দলের তিন অভিজ্ঞ খেলোয়াড় নেইমার, দানিলো এবং কাসেমিরোকে আর জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে না। ইতিমধ্যে নেইমার তার অবসরের ঘোষণা দিয়েছেন।

আনচেলত্তির মতে, ব্রাজিলের একটি গুরুত্বপূর্ণ প্রজন্মের সময় শেষ হয়েছে এবং এখন নতুন প্রজন্মকে গড়ে তোলার সময়। কোচ স্পষ্ট করেছেন যে তার প্রথম লক্ষ্য হচ্ছে ২০২৮ সালের কোপা আমেরিকার জন্য একটি প্রতিযোগিতামূলক দল তৈরি করা।

তবে দলের ধারাবাহিকতা বজায় রাখতে মারকিনিওসের মতো কিছু অভিজ্ঞ খেলোয়াড়কে রাখার কথা বলেছেন তিনি। বিশ্বকাপের কৌশলগত ভুল স্বীকার করে তিনি বলেন, নরওয়ের বিপক্ষে ম্যাচে তার কিছু সিদ্ধান্তে ভুল ছিল। সামনের দিনগুলোতে ভিনিসিউস এবং এনড্রিকের মতো তরুণ তারকাদের নিয়ে আরও দ্রুতগতির ফুটবল খেলার পরিকল্পনা করছেন তিনি।

সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ফিফা উইন্ডোতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এসব ম্যাচে নতুন খেলোয়াড়দের পরখ করে দেখার সুযোগ থাকবে। গোলকিপার পজিশনেও নতুন মুখ খোঁজার ওপর গুরুত্ব দিচ্ছেন আনচেলত্তি।

এস এম/ ৩১ জুলাই ২০২৬



Scroll to Top