আজ মোশাররফ করিমের ‘মোবারকনামা’

আজ মোশাররফ করিমের ‘মোবারকনামা’

মোশাররফ করিম অভিনীত ‘মোবারকনামা’ আজ মুক্তি পাবে ওটিটি প্লাটফর্ম হইচইয়ে। সিরিজটিতে ব্যতিক্রম চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। ট্রেলারে দেখা গেছে, মোবারক নামের এক উকিল ব্যর্থ ক্যারিয়ার নিয়ে ঘুরছে। একসময় কোর্টকাছারির মামলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে। হঠাৎ করেই তার কাছে উপস্থিত হয় এক ভিকটিম, যে মামলা করতে চায় তার ভগ্নিপতির বিরুদ্ধে। এটা নিয়েই এগিয়ে চলে গল্প। এটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব।

Scroll to Top