আজই মুক্তি পেতে পারেন মির্জা ফখরুল

আজই মুক্তি পেতে পারেন মির্জা ফখরুল
Fresh Add Mobile

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়েরকৃত সবগুলো মামলার জামিনের পরে প্রোডাকশন ওয়ারেন্ট বা হাজিরা পরোয়ানা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানিয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে যেসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেসব মামলায় আদালত থেকে উনারা জামিন পেয়েছেন। যেহেতু ওইসব মামলায় আদালতে হাজিরার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট ছিল, তাই সেই ওয়ারেন্টগুলো প্রত্যাহার করার আইনি বিধান রয়েছে।

Bkash

তিনি আরও জানিয়েছেন, আমরা ওইসব প্রডোকশন ওয়ারেন্ট প্রত্যাহারের জন্য কাজ ইতিমধ্যে শুরু করছি। এগুলো দুপুরের দিকে শেষ হলে এবং প্রোডাকশন ওয়ারেন্ট প্রত্যাহারের কাগজপত্র কারাগারে পৌঁছে গেলে সন্ধ্যার আগেই মুক্তি পাবেন মির্জা ফখরুল।

এর আগে বুধবার প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রমনা থানার মামলায় তাদের জামিন মঞ্জুর করেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের এ জামিন মঞ্জুর করেন।

Reneta June

এর মধ্য দিয়ে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর বিভিন্ন থানায় দায়ের করা সব মামলায় জামিন পেয়েছেন তারা। সেক্ষেত্রে তাদের কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানান আইনজীবী।

Scroll to Top