‘আঙুল বাঁকা করতেও’ প্রস্তুত সরকার: তথ্যমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

‘আঙুল বাঁকা করতেও’ প্রস্তুত সরকার: তথ্যমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিতে এবং প্রয়োজনে ‘আঙুল বাঁকা করতেও’ প্রস্তুত বলে সতর্ক করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ শনিবার রাজধানীর একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “আমাদের জন্য আন্দোলন ছিল মানুষের অধিকার রক্ষার আন্দোলন। কিন্তু বর্তমানে আন্দোলন করা অনেকেরই পেশা হয়ে গিয়েছে।”

এনসিপির সাম্প্রতিক কর্মকাণ্ডের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “এখন অনেকে সংসদের চেয়ে রাজপথকে বেশি প্রাধান্য দিচ্ছেন। অশ্লীল বক্তব্যের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে দূষিত পরিবেশ সৃষ্টি করছেন অনেকে।”

তরুণ রাজনীতিকদের উদ্দেশে জহির উদ্দিন স্বপন বলেন, “তারুণ্যের মধ্যে সাহসিকতা থাকতে পারে, তবে অভিজ্ঞতার ঘাটতিও থাকে। যারা এটি উপলব্ধি করে না, তাদের ধ্বংস অনিবার্য।”

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়াকে তিলে তিলে হত্যা করার জন্য সব ধরনের পরিকল্পনা করা হয়েছিল। বেগম জিয়ার নেতৃত্বে যেসব শিশু বড় হয়েছে, তারাই ২০২৪ সালের আন্দোলনে যোগ দিয়েছে। এতে আমরা আজ অনেক আনন্দিত।”

বক্তব্যের শেষ দিকে তথ্যমন্ত্রী আন্দোলনের নামে সহিংসতা বা অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

Scroll to Top