আগ্নেয়গিরির লাভায় পুড়ছে আইসল্যান্ডের গ্রিন্ডাভিক শহর | চ্যানেল আই অনলাইন

আগ্নেয়গিরির লাভায় পুড়ছে আইসল্যান্ডের গ্রিন্ডাভিক শহর | চ্যানেল আই অনলাইন

আইসল্যান্ডের রাজধানী রেইকজেনেস উপদ্বীপে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর জলন্ত লাভা বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ছে।

দেশটির গ্রিন্ডাভিক শহরে লাভা ঢুকে পড়ার কারণে বাড়িঘর পুড়ে যাচ্ছে। বিচ্ছিন্ন হয়ে গেছে শহরের প্রধান সড়ক।

BkashBkash

রোববার ১৪ জানুয়ারি সন্ধ্যায় সরাসরি সম্প্রচারে আইসল্যান্ডের প্রেসিডেন্ট গুডনি জোহানেসন জনগণকে দুর্যোগ মোকাবেলায় এক হতে এবং বাস্তুচ্যুতদের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। এই দুর্যোগকে তার দেশের জন্য কালো দিন হিসেবে বর্ণনা করেছেন তিনি।

আইসল্যান্ডের আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকাল ৮টায় কয়েক দফা ছোট ভূমিকম্পের পর প্রায় ৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয় স্থানীয় কর্তৃপক্ষ। এরপরই বিস্ফোরণের মাধ্যমে অগ্ন্যুৎপাত ঘটে।

Scroll to Top