আগের ম্যাচেই ১ বলে জয়ের জন্য ১ রান নিতে পারেননি মাহমুদউল্লাহ। সুপার ওভারে গড়ানো ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরে গিয়েছিল রংপুর রাইডার্স। দলের সমর্থকদের কাছে তিনি বনে গিয়েছিলেন ‘খলনায়ক’। এক দিন পর সেই মাহমুদউল্লাহই রংপুর রাইডার্সের জয়ের নায়ক।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটানসের দেওয়া ১৪৫ রান তাড়া করতে নেমে শুরু থেকেই কিছুটা চাপে ছিল রংপুর রাইডার্স। ১৫তম ওভারের পঞ্চম বলে ইথান ব্রুকসের বলে ২৯ বলে ৩১ রান করে কাইল মায়ার্স আউট হয়ে গেলে সেই চাপ আরও বাড়ে।



