আগুন পোহাতে গিয়ে দগ্ধ, রংপুর মেডিকেলে দুই নারীর মৃত্যু

আগুন পোহাতে গিয়ে দগ্ধ, রংপুর মেডিকেলে দুই নারীর মৃত্যু

তারা বানু (৩৭); দারিদ্রকে সঙ্গী করে সংগ্রামের জীবন যাপন করেছেন। জন্ম রংপুরের  ইশুরপুরে। অভাবের তাড়নায় লেখাপড়া করা হয়নি তেমন। ২০০২ সালে এসএসসি পরীক্ষার পর পরই বসতে হয়েছে বিয়ের পিঁড়িতে। বিয়ের পরেও অভাব পিছু ছাড়েনি তার। ওই বছরই ব্র্যাক স্কুলে শিক্ষিকা হিসেবে যোগদান করেন, বেতন মোটে ৫০০ টাকা!

অভাবের সংসারে অভিশাপ হয়ে আসে স্বামীর অসুস্থতা। অনেক চেষ্টার পর সুস্থ হন তিনি। স্বামীর সুস্থতায় যেন প্রাণ ফিরে পান তারা বানু। অভাব-অনটনের মাঝেও সংসারে ফিরল সুখ!

ব্র্যাক স্কুলে শিক্ষিকা হিসেবে ব্যাপক পরিচিতি পাওয়ায় স্থানীয়দের উৎসাহ আর স্বামীর অনুপ্রেরণায় শূন্য হাতেই সিদ্ধান্ত নেন নির্বাচনে অংশ নেওয়ার। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ জন প্রতিদ্বন্দ্বীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ২ হাজার ৩০০ ভোট পেয়ে জয়ী হন তিনি।

এরপর অপরাজিতা নেটওয়ার্কে যোগদানের সুযোগ হলো তার। জানালেন, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নেতৃত্ব দেয়ার মতো তৈরি হয়েছেন তিনি।

তিনি বলেন, ছোটবেলা থেকেই দুঃখের সঙ্গে যুদ্ধ করে আসছি। একের পর এক ধাপ পার হয়ে মেম্বার হয়েছি। সমাজে দশের সামনে কথা বলার মতো সাহস তৈরি হয়েছে অপরাজিতার প্রশিক্ষণ পেয়ে। আইন জানতাম না, ন্যায় ও যুক্তি দেখিয়ে কথা বলতে পারতাম না। আমার চোখ-কান খুলে দিছে অপরাজিতা। আওয়ামী লীগে যোগ দিয়েছি।

নারীদের পুরোপুরি অধিকার দিলে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে তিনি আরও বলেন, এখনও বৈষম্য আছে। নারীদের নিয়ে যতই বলা হোক সমান অধিকার নেই। তবে নারীরা আগের মতো বোকা নেই, হাত-পাও গুঁটিয়ে বসে নেই। এখন পুরুষদের পাশাপাশি নারীরা কঠোর পরিশ্রম করে, সমান অধিকার পেলে সাফল্য আরও আসবে। আগামীতে শুধু মেম্বার ভোট নয়, উপজেলা নির্বাচন করারও ইচ্ছা আছে।

অপরাজিতা প্রকল্প থেকে উল্লেখযোগ্য প্রশিক্ষণের মধ্যে যোগাযোগ ও দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ, ইউনিয়ন পরিষদে নারী প্রতিনিধির দায়িত্ব কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ, নারীর নেতৃত্ব বিকাশ ও রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক প্রশিক্ষণ, আর্থিক প্রতিষ্ঠানা এবং তথ্য ও যোগাযোগ বিষয়ক প্রশিক্ষণ, ইউনিয়ন পর্যায়ের সরকারি-বেসরকারি কমিটি বিষয়ক প্রশিক্ষণসহ বিভিন্ন সভা সমাবেশ ও সেমিনারে অংশগ্রহণ করেছেন তিনি।

বিভিন্ন নারী নেটওয়ার্কের সাথে সভা, জেলা ও উপজেলা পর্যায়ে নারী উন্নয়ন ফোরামের সাথে সভা, রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময় সভা,  নারীর অধিকার ও অংশগ্রহণ বিষয়ে সরকারি সেবা প্রদানকারীদের সাথে মতবিনিময় সভা, বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে সভা ছাড়াও তিনি বিভিন্ন পর্যায়ে সংলাপে অংশগ্রহণ নিয়েছেন তারা বানু। নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে জনপ্রতিনিধিদের সাথে জাতীয় পর্যায়ে রাজনৈতিক দল ও নারীদের সংলাপেও প্রভাব রেখেছেন তিনি।

অপরাজিতা নেটওয়ার্ক নিয়ে তিনি বলেন, নারীদের নিয়ে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে কাজ করছেন অপরাজিতা।  এই সংস্থা আমাদেরকে মাথা উঁচু করে কথা বলতে শিখিয়েছে। এখন সাহস নিয়ে যুক্তি দেখিয়ে উচ্চস্বরে কথা বলতে পারি।  আইন, নিয়ম, শিখেছি অপরাজিতা সংস্থা থেকে। এই সংস্থার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

Scroll to Top