আওয়ামী লীগের সঙ্গে ইইউ নির্বাচন বিশেষজ্ঞ দলের বৈঠক | চ্যানেল আই অনলাইন

আওয়ামী লীগের সঙ্গে ইইউ নির্বাচন বিশেষজ্ঞ দলের বৈঠক | চ্যানেল আই অনলাইন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ দল।

আজ বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দুই সদস্য বিশিষ্ট ইইউ দলে নেতৃত্ব দেন ডেভিড ওয়ার্ন। আর আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Bkash

পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, ইইউ দল বাংলাদেশের নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানতে চেয়েছে। কথা হয়েছে বিএনপির নির্বাচন পণ্ডের সহিংসতা নিয়ে। বিএনপি শান্তিপূর্ণ নির্বাচনের জবাব দিচ্ছে সহিংসতা করে।

ওবায়দুল কাদের বলেন, ভয়ভীতি আছে, তারপরও বলছি ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে।

Reneta JuneReneta June

এসময় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা করায় সদস্যপদ বহিষ্কার ও স্থগিতাদেশ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলীয় যে কেউ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ক্যাম্পেইন চালাতে পারে। এখানে দোষের কিছু নেই। সে সুযোগ তাদের দেয়া হয়েছে। কাউকে বহিষ্কার বা সদস্যপদ স্থগিত করার অধিকার জেলা-উপজেলা কমিটির নেই। তারা শুধু কেন্দ্রে সুপারিশ পাঠাতে পারে।

Scroll to Top