'আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করে দেওয়া হয়েছে' | চ্যানেল আই অনলাইন

'আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করে দেওয়া হয়েছে' | চ্যানেল আই অনলাইন

বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে (প্রেস ফ্রিডম ইনডেক্স) বাংলাদেশের অবস্থান ৩ ধাপ পিছিয়েছে, এটা ঘটেছে গত বছরের ঘটনাবলির কারণে। এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহেদ উর রহমান। আগামী বছর র‍্যাংকিংয়ে বাংলাদেশ ভাল অবস্থানে থাকবে বলেও প্রত্যাশা করেন তিনি।

শনিবার (২ মে) বিকেলে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশে গণমাধ্যমে গুজব ও অপতথ্য নিয়ে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করে দেয়া হয়েছে। কোনো ব্যক্তির উদ্দেশ্য সাধনের জন্য ফেক নিউজ করা হয় বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় আলোচকরা বলেন, ফেক নিউজ বন্ধে শাস্তির ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি, কোনো গণমাধ্যম ভুল সংবাদ প্রকাশ করলে সেটা নিয়ে যেন ক্ষমা চাওয়া হয়, সেটাও নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ‘বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতা সূচক’ প্রকাশ করে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)। আন্তর্জাতিক অলাভজনক সংস্থাটি জানায়, সূচকে এ বছর ৩ ধাপ পিছিয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮০ দেশের মধ্যে ১৫২তম। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৪৯।

Scroll to Top