আওয়ামী লীগের শান্তি ও গণতন্ত্র সমাবেশ শনিবার – DesheBideshe

আওয়ামী লীগের শান্তি ও গণতন্ত্র সমাবেশ শনিবার – DesheBideshe

ঢাকা, ২৩ জানুয়ারি – আগামী শনিবার শান্তি ও গণতন্ত্র সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আগামী ২৭ জানুয়ারি শনিবার বিকেল ৩টায় শান্তি ও গণতন্ত্র সমাবেশ করবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৩ জানুয়ারি ২০২৪

Scroll to Top