আওয়ামী লীগকে বিরোধী দলে পাঠাতে চায় জাতীয় পার্টি: চুন্নু

আওয়ামী লীগকে বিরোধী দলে পাঠাতে চায় জাতীয় পার্টি: চুন্নু

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, নির্বাচন করতে এসেছি, পিছপা হওয়ার জন্য নয়। আওয়ামী লীগকে বিরোধী দলে পাঠাতে চাই।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

Bkash

জাতীয় পার্টির মহাসচিব বলেন, প্রতিযোগিতায় থাকলেও নির্বাচন সুষ্ঠু করতে আওয়ামী লীগের সাথে ৭ জানুয়ারি পর্যন্ত দফায় দফায় বৈঠক করবে জাতীয় পার্টি।

আওয়ামী লীগের সাথে আসন বন্ঠন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টি কোন দলের কাছে নয়, জনগণের কাছে আসন চায়। তবে আওয়ামী লীগের সাথে আসন ভাগাভাগি নিয়ে আলাপ হচ্ছে না, এমনও নয়।

Reneta JuneReneta June

দেশে শত ভাগ নিরপেক্ষ, বিতর্কমুক্ত নির্বাচন কখনো হয়নি উল্লেখ করে চুন্নু বলেন, আওয়ামী লীগকে বিরোধী দলে পাঠাতে, নির্বাচন থেকে জাতীয় পার্টি সরে যাবে না।

Scroll to Top