আইসিসির নরমালাইজেশন কমিটির সদস্য হলেন তামিম ইকবাল – DesheBideshe



তামিম ইকবাল

ঢাকা, ৮ সেপ্টেম্বর – বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নরমালাইজেশন কমিটির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির এই গুরুত্বপূর্ণ কমিটি সাধারণত কোনো দেশের ক্রিকেট বোর্ডের বৈধতা, পরিচালনা কাঠামো এবং প্রশাসনিক স্বীকৃতি সংক্রান্ত জটিল বিষয়গুলো পর্যালোচনা করে থাকে। কোনো নির্দিষ্ট দেশের ক্রিকেট বোর্ড বৈধ কি না কিংবা বর্তমান পর্ষদকে স্বীকৃতি দেওয়া হবে কি না, তা নির্ধারণে এই কমিটি নীতিনির্ধারণী ভূমিকা পালন করে।

উল্লেখ্য যে, এর আগে তামিম ইকবাল আইসিসির ফ্র্যাঞ্চাইজি কমিটির চেয়ারম্যান হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন। এবার নরমালাইজেশন কমিটিতে যুক্ত হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটের প্রশাসনিক অঙ্গনে তার পরিধি আরও বিস্তৃত হলো।

এনএন/ ৮ সেপ্টেম্বর ২০২৬

Scroll to Top