অ্যাপল স্টোর থেকে প্রকাশ্য দিবালোকে ৫০টি আইফোন চুরি | চ্যানেল আই অনলাইন

অ্যাপল স্টোর থেকে প্রকাশ্য দিবালোকে ৫০টি আইফোন চুরি | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

যুক্তরাষ্ট্রের একটি অ্যাপল স্টোর থেকে প্রকাশ্য দিবালোকে ৫০টি আইফোন চুরি করেছেন একজন মুখোশধারী ব্যক্তি। এই চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

এনডিটিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এমেরিভিলে ১টি অ্যাপল স্টোরে এই ঘটনা ঘটেছে। সন্দেহভাজন ব্যক্তি ফোনগুলো হাতিয়ে নিয়ে একটি গাড়িতে চেপে পালিয়ে যায়। খুবই সাধারণভাবে চোর সবার সামনে থেকে চলে যায়। কেউ বিষয়টি বুঝতে পারেননি বা তাকে থামানোর চেষ্টা করেননি। এমনকি দায়িত্বে থাকা পুলিশও না।

BkashBkash

ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরা একজন মুখোশধারী স্টোরে এক টেবিল থেকে অন্য টেবিলে যাচ্ছে, তাদের ডিসপ্লে থেকে ফোন নিয়ে তার পকেটে রাখছে। বের হওয়ার আগে তার কাছে কয়েক ডজন ফোন ছিলো, যার প্রতিটির মূল্য শত শত ডলার। এই ভিডিওটি বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে।

পুলিশ ভিডিও দেখে স্থানীয় ২২ বছর বয়সী একজন তরুণকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছে। তার বিরুদ্ধে ষড়যন্ত্রের ৩টি, সাধারণ চুরির ৩টি, বড় চুরির ৩টি এবং ৩টি সংগঠিত খুচরা চুরির মামলা রয়েছে। আটক করে, বর্তমানে তাকে ডাবলিনের সান্তা রেল কারাগারে রাখা হয়েছে। ২২ বছর বয়সী এই যুবকের আগামী শুক্রবার আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।

Scroll to Top