অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে আকস্মিক বন্যা, শহরে কুমির

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে আকস্মিক বন্যা, শহরে কুমির

উজল উজল অ্যাবরজিনাল শিরে কাউন্সিলের প্রধান নির্বাহী কিলি হ্যান্সলো বলেন, ‘আমরা জেনেছি, ওই ব্যক্তিরা সেখান থেকে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করছেন।’
কিলি অস্ট্রেলিয়ার জাতীয় গণমাধ্যম এবিসিকে বলেন, ওই হাসপাতালের রোগী হচ্ছে সাত বছর বয়সী শিশুটি। তাকে যেকোনোভাবে হোক, হাসপাতালের ছাদ থেকে সরিয়ে নেওয়া দরকার। তার শরীরে উষ্ণতা দরকার।

হ্যান্সলো বলেন, ৩০০ বাসিন্দার শহরটি সাগরের নোংরা পানি ও কাদায় ভরে গেছে। সেখানে শহরের মধ্যে কুমিরকে সাঁতার কাটতে দেখা গেছে।

স্থানীয় রাজনীতিক নিক দামেত্তো বলেন, গ্রামীণ এলাকা ইনগামেও বন্যার পানিতে কুমির ভেসে বেড়াচ্ছে। গাছগাছালির কারণে সব কুমির দেখাও যাচ্ছে না।

Scroll to Top