অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে আক্রমণাত্মক লাল পিঁপড়ার ভেলা

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে আক্রমণাত্মক লাল পিঁপড়ার ভেলা

অস্ট্রেলিয়ায় সৃষ্ট বন্যা পরিস্থিতিতে বন্যার পানিতে ফায়ার অ্যান্ট নামক একটি বিশেষ প্রজাতির লাল পিঁপড়াদের ভেলার মতো ভেসে থাকতে দেখা যাচ্ছে।

বিবিসি জানিয়েছে, অস্ট্রেলিয়ার বন্যায় বেঁচে থাকার জন্য পানিতে ভেসে এমন ভেলা তৈরি করছে ফায়ার অ্যান্ট। এটি বিশ্বের অন্যতম আক্রমণাত্মক প্রজাতির পিঁপড়া।

Bkash

ফায়ার অ্যান্ট একটি সুপার কীট হিসাবে বিবেচিত। এরা স্থানীয় গাছপালা এবং প্রাণীদের বাস্তুতন্ত্রের বড় পরিবর্তন এবং কৃষি ক্ষতির কারণ হতে পারে। এই পিঁপড়ার কামড়ে মানুষের মৃত্যু হতে পারে।

তাদের অস্বাভাবিক রাফটিং আচরণই প্রমাণ করে যে, অস্ট্রেলিয়ায় ফায়ার অ্যান্টের ঘনত্ব বাড়ছে। তারা স্রোতের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ায়, দেশটির ইনভেসিভ স্পিসিস কাউন্সিল (আইএসসি) বিশেষ সতর্কতা জারি করেছে।

Reneta JuneReneta June

ইতিমধ্যে দেশটির প্রায় ৭ লাখ হেক্টর জমি এই পিঁপড়ার দ্বারা আক্রান্ত হয়েছে। বিশেষজ্ঞদের শংকা, এরা অস্ট্রেলিয়ার মারে ডার্লিং নদী ব্যবস্থায় প্রবেশ করতে পারে এবং দ্রুত নতুন রাজ্য এবং অঞ্চলগুলোতে চলে যেতে পারে।

ফায়ার অ্যান্ট প্রজাতির ১টি ৩ বছর বয়সী পিঁপড়া থেকে প্রায় ১ লাখ ফায়ার পিঁপড়ার বিস্তার হতে পারে এবং ১টি পরিপক্ক রানী পিঁপড়া প্রতিদিন ৫ হাজার ডিম দিতে পারে।

Scroll to Top