অশুভ শক্তির চিরতরে কবর রচনায় নৌকা মার্কায় ভোট দিন: নাছিম | চ্যানেল আই অনলাইন

অশুভ শক্তির চিরতরে কবর রচনায় নৌকা মার্কায় ভোট দিন: নাছিম | চ্যানেল আই অনলাইন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াতের অশুভ শক্তির হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আমরা আর কোন স্বৈরাচারী, অগণতান্ত্রিক সরকার চাই না। যারা ধ্বংসের, লুটের ও পিছিয়ে পড়ার রাজনীতি করতে চায় তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে ৭ই জানুয়ারি আপনারা ভোটকেন্দ্রে আসুন। এ অশুভ শক্তির চিরতরে কবর রচনার জন্য নৌকা মার্কায় ভোট দিন। একটি সুস্থ, সুন্দর নির্বাচনের জন্য সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সোমবার (১ জানুয়ারি) রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষক কর্মচারী ও ছাত্রদের সাথে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

Bkash

তিনি বলেন, যারা বাংলাদেশে দাঁড়িয়ে দেশের ও দেশের চেতনার বিরুদ্ধে কথা বলে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। এরা সাম্প্রদায়িক রাজনীতি করে। এরা দেশের মানুষকে পুড়িয়ে মেরে গণতন্ত্রের কথা বলে। গণতন্ত্রের পরিভাষা যদি হয় মানুষ পুড়িয়ে মারা, গণতন্ত্রের শিক্ষা যদি হয় ট্রেনের ভেতরে ঘুমিয়ে থাকা মা ও শিশুকে পুড়িয়ে হত্যা করা সেই গণতন্ত্র আমরা চাই না। এই গণতন্ত্র বাংলার মানুষ চায়না।  এজন্য ৩০ লাখ মানুষ মহান মুক্তিযুদ্ধে জীবন দেননি।

তিনি আরও বলেন, নৌকা হল আওয়ামী লীগের মার্কা, জাতির পিতার মার্কা, মুক্তিযুদ্ধের চেতনার মার্কা। মুক্তিযুদ্ধের মূল্যবোধকে বাঁচিয়ে রাখার মার্কা হলো নৌকা। দেশের মানুষ নৌকায় ভোট দিয়ে দেশরত্ন শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন এটাই প্রত্যাশা।

Reneta JuneReneta June

তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। এবারের নির্বাচনে তারা ভোটকেন্দ্রে এসে যোগ্য প্রার্থীকে ভোট দেবে। এই তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশকে এগিয়ে নেবে। তারাই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ সোনায় পরিণত করবে।

উপস্থিত শিক্ষক ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন। আপনাদের কাছে আমার ১ম আহ্বান থাকবে, আপনারা একটু কষ্ট করে হলেও ভোটকেন্দ্রে এসে উপস্থিত হবেন। আপনাদের আত্মীয়-স্বজন পরিবারের সকলকে নিয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দেবেন। দ্বিতীয় আহ্বান হলো, ঢাকা ৮ আসনে যারা দাঁড়িয়েছে সেখান থেকে আপনাদের বিবেচনায় যদি মনে হয় আমি নির্বাচিত হলে এই এলাকার শিক্ষার পরিবেশ সুষ্ঠ থাকবে, সন্ত্রাসমুক্ত হবে, চাঁদাবাজ, ধান্দাবাজ মুক্ত হবে, দুর্নীতির মুক্ত সমাজ গড়ার জন্য কাজ করবো তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে, বঙ্গবন্ধু কন্যার প্রার্থী হিসেবে আমাকে ভোটটা দেবেন।

বাহাউদ্দিন নাছিম সকাল ৮ টায় মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক ও ছাত্রদের সাথে মতবিনিময়ের মধ্যে দিয়ে তার নির্বাচনী কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় মতিঝিলে শিক্ষক ও ছাত্রদের সাথে, সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষক কর্মচারী ও ছাত্রদের সাথে এবং মগবাজার ফুলবাড়িয়া এলাকায় মার্কেট সমিতির সাথে মতবিনিময় করেন।

Scroll to Top