অর্থমন্ত্রীর আয় ও সম্পদ দুটোই কমেছে, বেড়েছে স্ত্রীর সম্পদ

অর্থমন্ত্রীর আয় ও সম্পদ দুটোই কমেছে, বেড়েছে স্ত্রীর সম্পদ

সম্পদ কমার কারণ হিসেবে মুস্তফা কামাল হলফনামায় উল্লেখ করেছেন, গত ৫ বছরে তিনি পারিবারিক খরচ ও আয়কর বাবদ ব্যয় করেছেন ৮ কোটি ১২ লাখ ৮৯ হাজার টাকা। তিনি স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা শেয়ারের ২ কোটি ৪ লাখ ৫ হাজার টাকা কন্যা নাফিসা কামালকে দান করেছেন। এ ছাড়া স্ত্রী, দুই কন্যা এবং পাঁচ নাতি-নাতনিকে দান করেছেন ৩১ কোটি টাকার সম্পত্তি। স্ত্রীকে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত ৯ কোম্পানির শেয়ার বাবদ দান করেছেন ৪০ হাজার টাকা। তবে জমি বিক্রি করে ৯ কোটি ৩৫ লাখ টাকা পেয়েছেন অর্থমন্ত্রী। ৫ বছরে মন্ত্রী ও সংসদ সদস্যের সম্মানী, স্থায়ী আমানতের সুদ ও অন্যান্য খাত থেকে আয় করেছেন ৭ কোটি ৬৮ লাখ ২ হাজার টাকা।

এদিকে ২০১৪ সালের তুলনায় তাঁর আয়, স্থাবর ও অস্থাবর সম্পদ ২০১৮ সালে কয়েক গুণ বেড়েছিল। ২০১৪ সালে তাঁর আয় ছিল ২ কোটি ৬৯ লাখ ৭৭ হাজার টাকা, যা ৫ বছর পর ৯ কোটি ২ লাখ ১২ হাজার টাকায় দাঁড়ায়। ২০১৮ সালে কৃষি খাত থেকে বাত্সরিক তাঁর আয় ছিল ৫ লাখ ৭৬ হাজার টাকা, যা ২০১৪ সালে ছিল ৩ লাখ ৮৮ হাজার টাকা। ২০১৪ সালে তিনি বাড়ি, দোকানভাড়া থেকে আয় করতেন ১ কোটি ৪০ লাখ ৬০ হাজার টাকা।

Scroll to Top