
ছবি: সংগৃহীত
চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ বক্তব্য ও লেখায় ব্যবহৃত প্রাচীন চীনা উদ্ধৃতি নিয়ে নির্মিত ‘সি চিন পিংয়ের ক্লাসিক উক্তি’ অনুষ্ঠানের ইংরেজি সংস্করণ প্রকাশ করেছে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)।
শনিবার (৫ সেপ্টেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ইংরেজি সংস্করণটি প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে ব্যবহৃত উদ্ধৃতিগুলো চীনের অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত উদ্ভাবন, পরিবেশগত সভ্যতা ও মানুষের জীবনযাত্রাসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে নেওয়া হয়েছে। এর মাধ্যমে সি চিন পিংয়ের শাসনতত্ত্বের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ভিত্তিও তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানটিতে বিশ্বের চলমান বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় চীনের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির বিষয়েও আলোকপাত করা হয়।
এর আগে গত ১ সেপ্টেম্বর মিসরের রাজধানী কায়রোতে সিএমজির প্রযোজনায় আরবি ভাষায় নির্মিত ‘সি চিন পিংয়ের ক্লাসিক উক্তি’ অনুষ্ঠানের প্রচার শুরু হয়।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
