অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব, যা জানা গেল – DesheBideshe

অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব, যা জানা গেল – DesheBideshe


অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব, যা জানা গেল – DesheBideshe

ঢাকা, ৯ জুন – ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মৃত্যুর খবরটি নিছক একটি গুজব। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পোর্টালে এই মিথ্যা সংবাদ ছড়িয়ে পড়ে। তবে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে তানিয়া বৃষ্টির মৃত্যুর খবরের কোনো সত্যতা নেই।

জানা গেছে ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর তানিয়া বৃষ্টির কয়েক দফা সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থেকে বাসায় বিশ্রামে রয়েছেন।

গুঞ্জনের সত্যতা যাচাই করতে নির্মাতা সকাল আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান তানিয়া বৃষ্টির মৃত্যুর খবরটি সত্য নয় এবং তিনি ভালো আছেন।

বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত এই অভিনেত্রী জামাই বউ বাটপার, পানু হেটস রানু এবং সুইট প্রেমিক এর মতো অসংখ্য দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন।

এছাড়া জয়িতার দিনরাত্রি এবং এই শহরে মেঘেরা একা নাটকে তার সুনিপুণ অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

এনএন/ ৯ জুন ২০২৬



Scroll to Top