দেশের কিছু উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সংঘর্ষের ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় দেশের বিশ্ববিদালয়গুলোতে সংঘটিত সংঘর্ষ কিংবা অপরাধের ঘটনায় মন্ত্রণালয়ের পক্ষে সরাসরি ব্যবস্থা গ্রহণ সমীচীন হয় না। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব সময় সহযোগিতা দেওয়া হয়। তবে অপরাধী যে দলেরই হোক, দেশের প্রচলিত আইনে তার বিচার নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।




